সৈয়দপুরে নারীসহ দুই মাদক বিক্রেতা আটক, মাদক উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১২:২২ পিএম
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে ৬০ বোতল ফেন্সিডিল ও ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে আটককৃতদের নীলফামারী আদালতে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বালাপাড়া থেকে তাদের আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এসময় উল্লিখিত মাদকসহ একটা মোবাইল ও একটা হিরো স্পেলেন্ডার ১০০ সিসি মোটর সাইকেলও জব্দ করা হয়েছে।
আটক মাদক বিক্রেতারা হলো, সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বালাপাড়ার অলিমুদ্দিনের মেয়ে ময়না (৩৫) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুরের হারুনুর রশিদের ছেলে মাহবুবার রহমান (৪৫)। সে কুখ্যাত ডাকাত মৃত মুন্নাফ আলীর বিয়াই ।
জানা যায়, মাহবুবার রহমান চিহ্নিত মাদক এজেন্ট। সে সৈয়দপুরসহ আশেপাশের এলাকায় পাইকারী মাদক সরবরাহ করে। আর ময়না স্থানীয়ভাবে মাদক বিক্রি করে। ঘটনার দিন ময়নার কাছে জব্দকৃত মাদক ডেলিভারি দিতে আসে মাহবুব। এসময় এলাকাবাসী দুইজনকে হাতে নাতে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আঃ ওয়াদুদ বলেন, আটক দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের ব্যাপারে আমরা সোচ্চার। তথ্য পাওয়া গেলেই আমরা ব্যবস্থা নেই।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি