১১ নভেম্বর ২০২৬

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:০২ এএম
গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

 

বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।


বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কোনাবাড়ী থেকে একই পরিবারের তিনজন একটি মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য। তাঁদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি