কপ৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাপ্রেস ডেস্ক: জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত কপ৩১ এর সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় বুধবার সকাল ১০টা ১০ মিনিটে আনতালিয়ার এক্সিবেশন সেন্টারে কপ৩১ এর সম্মেলনে যোগ দেন তিনি।
এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং তাদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
এরপর তিনি ওয়ার্ল্ড লিডার সামিটে যোগ দেবেন। পরে প্রধানমন্ত্রী ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকেও অংশ নেবেন।
সম্মেলনে সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুম।
সম্মেলনের পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্টে শাভকাত মিরোমোনোভিভ মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সাথে আলাদা আলাদাভাবে সাইড লাইনে প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে।
রাতে বিশ্ব নেতাদের সন্মানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দেয়া নৈশভোজে অংশ নেবেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ(সালেহ শিবলী) এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।
এর আগে গতকাল তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি