৮ মে ২০২৬

যুগ্ম-মহাসচিব এ্যানীর সঙ্গে নোয়াখালী বিএনপির নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুগ্ম-মহাসচিব এ্যানীর সঙ্গে নোয়াখালী বিএনপির নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাত
নোয়াখালী প্রতিনিধি: বিএনপির নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে নোয়াখালী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা সৌজন্য সাক্ষাত করেছেন। বুধবার (১৯ জুন) রাতে লক্ষীপুরের গোডাউন রোডের বসির ভিলায় এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। পরে নোয়াখালীর নেতাকর্মিরা বিএনপির যুগ্ম-মহাসচিব নির্বাচিত হওয়ায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তাকে নোয়াখালী জেলায় সফরের আমন্ত্রণ জানান। ওই সময় নেতাকর্মিদের উদ্দেশ্য করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, বৃহত্তর নোয়াখালীর মানুষ আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বোচ্চ ভূমিকা রাখবে। তাই সবাইকে কাঁধে কাঁধ রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম সফল করতে হবে। এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন, যুবদল নেতা হাফিজ উদ্দিন, নুর হোসেন রায়হান উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি