শ্রমজীবীদের জন্য ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শিল্পাঞ্চলে শ্রমজীবীদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসা সুবিধার জন্য একশ বিঘা করে ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। বাংলাদেশের প্রধান প্রধান শিল্পাঞ্চল টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—এই ছয়টি জায়গায় হাসপাতাল তৈরি করব, যা শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসা সেবা দেবে। এগুলো আমরা নামকরণই করব যে, ‘শ্রমিকদের জন্য যে নির্দিষ্ট এই হসপিটালগুলো।’ মানচিত্রদেখুন
প্রধানমন্ত্রী বলেন, আমরা এক যুগের বেশি সময় স্বৈরাচারের সেই দুঃশাসনে দিন কাটিয়েছি। সেই আমলে আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে বাংলাদেশের খনিজ সম্পদকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল। মানচিত্রদেখুন
তিনি আরও বলেন, কীভাবে বাংলাদেশের শিল্পের বিকাশ রুদ্ধ করে বাংলাদেশকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে এমন সব ইচ্ছাকৃতভাবে পলিসি গ্রহণ করেছিল, যার ফলে বাংলাদেশের শিল্পের বিকাশ করতে পারেনি স্বাভাবিকভাবে।
ঠিক একইভাবে আমরা দেখেছি, সেই স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকেও তিলতিল করে ধ্বংস করে দেওয়া হয়েছিল। গ্রামীণ মানুষের চিকিৎসা ব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকুবা ছিল, স্বৈরাচারের সময় সেটাও ধ্বংস করে দেওয়া হয়েছিল। মানচিত্রদেখুন
প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখেছি, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে সেই স্বৈরাচারের সময় এমনভাবে চিকিৎসা ব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে বাংলাদেশের মানুষকে বাধ্য করেছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য।
কিছুদিন আগেই এই সংসদের একটি অধিবেশনে বিরোধী দলের নেতা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার কনসার্ন তুলে ধরেছিলেন। মানচিত্রদেখুন
এর আগে, গত ৪ নভেম্বর শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সংকট নিরসনে আয়োজিত বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গাজীপুরের টঙ্গীতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রক্রিয়াগত কাজ শুরু হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার
কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার: পুলিশ
সঙ্গীত একাডেমি