ঢাকায় হঠাৎ বৃষ্টির কারণ কী, শীতই বা আসবে কবে?
বাংলাপ্রেস ডেস্ক: সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ ছিল পরিষ্কার। তবে দুপুর গড়াতেই বদলে যায় আবহাওয়া। আকাশে জমতে শুরু করে কালো মেঘ, সঙ্গে বইতে থাকে হালকা শীতল বাতাস। সন্ধ্যার পর শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। কোথাও কোথাও শোনা যায় মেঘের গর্জনও।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমতে পারে রাতের তাপমাত্রাও।
এদিকে দেশে শীতের আগমনী বার্তা মিলতে শুরু করেছে। ঋতুচক্র অনুযায়ী, কার্তিকের শেষভাগে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি সময়ে শীতের আমেজ শুরু হয়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে শীতের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে।
ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, উত্তরবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করেছে। বর্তমানে সেখানে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই শীতের আবহ তৈরি হয়, যা উত্তরবঙ্গের মানুষের মধ্যে দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, আগামী কয়েক দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ১৮ নভেম্বরের পর বা নভেম্বরের তৃতীয় সপ্তাহে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ সারা দেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। এ ছাড়া সামনে বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের সোমবারের বুলেটিন অনুযায়ী, ওই দিন সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া নীলফামারীর ডিমলায় ১৮ দশমিক ৫, দিনাজপুরে ১৯ দশমিক ৩, কুড়িগ্রামের রাজারহাটে ১৯ দশমিক ৪, সৈয়দপুরে ১৯ দশমিক ৮ এবং রংপুরে ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শ্রমজীবীদের জন্য ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী
আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার
কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার: পুলিশ
সঙ্গীত একাডেমি