৯ নভেম্বর ২০২৬

হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম
হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাসপাতালের নবনির্মিত চারতলা ইস্পাতের ভবন উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে এক সাংবাদিক জানতে চান, গত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকারের। এ বিষয়ে কাউকে না কাউকে দায় নিতে হবে বলেও মন্তব্য করেন ওই সাংবাদিক।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।”

হামের টিকা সংগ্রহের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত থেকে টিকা আনা হয়েছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সঠিক নয়। মোট টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে সংগ্রহ করা হয়েছে। বাকি টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে।

তিনি জানান, স্বল্পমূল্যে এসব টিকা সংগ্রহ করা হয়েছে। দেশে ব্যবহৃত হামের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত এবং জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) সরবরাহ করেছে।

মন্ত্রী আরও বলেন, ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী টিকা সরবরাহের স্বীকৃত প্রতিষ্ঠান। ইউনিসেফের পরিবর্তে অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে টিকা সংগ্রহের পর এমন শিশুমৃত্যুর ঘটনা ঘটলে দেশের মানুষ তাঁকে জীবিত রাখত না বলেও মন্তব্য করেন তিনি।

দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যুর বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক অভিভাবক তাঁদের শিশুদের হামের টিকা দেননি। বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি বলে তিনি জানতে পেরেছেন।

আক্রান্ত শিশুদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম বলেও জানান তিনি। একটি হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত শিশুদের প্রায় কারও টিকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি