৬ মে ২০২৬

ভোট যত এগিয়ে আসবে, ভয় তত কেটে যাবে: সিইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ এএম
ভোট যত এগিয়ে আসবে, ভয় তত কেটে যাবে: সিইসি

 

বাংলাপ্রেস ডেস্ক: ভোটের দিন যত এগিয়ে আসবে, ভয় তত কেটে যাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে প্রত্যাশা রেখেছেন প্রধান নিবাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছিলেন তিনি।


এ সময় ভোটের পরিবেশ আছে কি না জানতে চাইলে সিইসি বলেন, আমরা রাজনৈতিকদলসহ দেশের সকলেই ভোট চাই। সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। ভয় কেটে যাবে। ভোটের দিন যত ঘনিয়ে আসবে, আপনারা দেখবে ভয় কেটে যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। আমরা কনফিডেন্ট, আমরা হাল ছাড়ি নাই। এগিয়ে যাব। ইনশাআল্লাহ

নাসির উদ্দিনের কথায়, ভোট উৎসব হবে ইনশাআল্লাহ। আজকের এ অনুষ্ঠানও ভোট উৎসবের অংশ। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পোস্টাল ব্যালট নিয়ে সিইসি বলেন, আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী ভাই-বোনদোর ভোটের ব্যবস্থা করছি। আবার ভোটের কাজে যারা নিয়োজিত তাদের ভোটের ব্যবস্থা করছি। কয়েদিদোর ভোটের ব্যবস্থা করেছি।

নাসির উদ্দিন বলেন, দেশে ৫৪ বছরে প্রথমবারের মত প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের পোস্টাল ব্যালট মডেল বিশ্বের মডেল হয়ে থাকবে। কিছু ভুল-ত্রুটি থাকবে। প্রথমবার পোস্টাল ব্যালট নিয়ে আমরা সন্তুষ্ট। আগামী দিনে আরও বারবে এতে আমরা আরও সন্তুষ্ট হব।

পোস্টাল ব্যালটের চ্যালেঞ্জের কথা জানিয়ে নাসির উদ্দিন বলেন, বহু ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। বিশেষজ্ঞদের মতামত নিয়ে যখন যা চ্যালেঞ্জ এসেছে আমরা তা মোকাবিলা করেছি।

এ সময় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব, ডাক বিভাগের সচিব ও মহাপরিচালক উপস্থিত ছিলেন।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি