ভিডিপি সদস্য শিমুলের সাহসিকতায় ডাকাত দলের পলায়ন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রমজান আলী টুটুল ,সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি:সৈয়দপুরে ভিডিপি সদস্য মীর ইরফান আলী শিমুল একাই লাঠি দিয়ে পিটিয়ে ৮-১০ জনের ডাকাত দলকে প্রতিহত করে । ১০ই ডিসেম্বর ভোর চারটায় পুরাতন বাবুপাড়া জাহিদ স্টোরের মালামাল ট্রাকে উঠানোর সময় ভিডিপি সদস্য শিমুলের সাহসিকতায় ডাকাত দলের কবল থেকে রক্ষা পায় দোকান ঘরের মালামাল।
সে একাই লাঠি দিয়ে ডাকাত দলকে পিটাতে থাকে এ সময় তার লাঠি ভেঙ্গে গেলে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে আসলে ডাকাত দল ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায় ।মীর ইরফান আলী শিমুল আনসার ভিডিপির সাত নম্বর ওয়ার্ড দলনেতা হিসেবে দায়িত্বে রয়েছেন। তার এই সাহসিকতায় এলাকাবাসী প্রশংসা করেন ।
দারুল উলুম রোডস্থ পুরাতন বাবু পাড়ার সবচেয়ে বড় ভ্যারাইটিজ দোকান । কয়েক কোটি টাকার মালামাল রয়েছে এই জাহিদ স্টোরে । খবর পেয়ে দোকানের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদ এর ভাই শাহিদ ও শ্যালক সনু উপস্থিত হয় । তারা জানায় দোকানের তালা কেটে প্রবেশ করে , ডাকাত দল শুধুমাত্র একটি ওয়াশিং পাউডার এর কার্টুন নিয়ে যায় যার আনুমানিক মূল্য ৮ হাজার টাকা। এ ব্যাপারে থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মেট্রোরেলে ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল: সংসদে সড়কমন্ত্রী
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি