৫ মে ২০২৬

উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ পিএম
উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বহুপাক্ষিকতার প্রতি তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং জাতীয় অগ্রাধিকার অনুযায়ী উন্নয়ন কার্যক্রমে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইউএনডিপির নির্বাহী বোর্ডের বার্ষিক বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশের গণতান্ত্রিক অংশগ্রহণ জোরদার ও বিচারিক সংস্কারে ইউএনডিপির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
রাষ্ট্রদূত চৌধুরী বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য ধারাবাহিক ও পূর্বানুমেয় আন্তর্জাতিক সহায়তা অত্যন্ত জরুরি। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো যে ক্ষতি ও লোকসানের মুখোমুখি হচ্ছে, তা মোকাবিলায় নতুন, অতিরিক্ত ও সহজপ্রাপ্য জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।
বাংলাদেশ চলমান জাতিসংঘ সংস্কার উদ্যোগের প্রতিও সমর্থন জানায় এবং একই সঙ্গে ইউএনডিপির বাস্তবায়ন ম্যান্ডেট ও দেশভিত্তিক কর্মসূচি অক্ষুণ্ন রাখার গুরুত্ব তুলে ধরে।
এছাড়া রাষ্ট্রদূত চৌধুরী নতুন ইউএনডিপি প্রশাসক আলেকজান্ডার ডে ক্রো-কে দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি