৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫০ এএম
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর


বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি, তিনি কখনোই ফিরবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।


সোমবার (৯ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


চিফ প্রসিকিউটর বলেন, মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে করে শেখ হাসিনার বিষয়ে সব তথ্য তুলে ধরা হবে।


এসময় চিফ প্রসিকিউটর আরও বলেন, ভারতের নয়াদিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছুই নয়। তার যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুক।


এদিকে, ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।


সোমবার আইনজীবীর মাধ্যমে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত আবেদন জমা দিয়েছেন। এ সংক্রান্ত একটি চিঠির বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ বছরই দেশে ফেরার কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ড নিয়ে পলাতক রয়েছেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি