বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: হুমায়ুন কবির
বাংলাপ্রেস ডেস্ক: শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার মামলার বিচারের রায় হয়ে গেছে। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না। তিনি আসতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আসতে হবে।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনে ব্রিটিশ ফার্মের চিঠিতে যা লিখা আছে
শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি শেখ হাসিনার হয়ে কাজ করে, তবে তাদের নৈতিক অবস্থান কোথায় এমন প্রশ্ন তুলে তিনি বলেন, বাংলাদেশ পরিষ্কার করে ভারতকে বলেছে— বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট এবং পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন। ভারতে স্বেচ্ছানির্বাসন শেষ করে দেশে ফিরতে তিনি এমন উদ্যোগ নিয়েছেন বলে একটি চিঠির সূত্রে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
সঙ্গীত একাডেমি