৯ নভেম্বর ২০২৬

সুন্দরবনে মাছ শিকার, ৫ জেলে আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ পিএম
সুন্দরবনে মাছ শিকার, ৫ জেলে আটক

বাংলাপ্রেস ডেস্ক: সুন্দরবনের অভয়ারণ্যে নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে ৫ জেলেকে আটক করেছে বন বিভাগ। গত শনিবার (৭ নভেম্বর) দুপুরে ভমরখালী টহল ফাঁড়ির আওতাধীন ছোট কুকুমারি খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুর ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫টি নৌকা ও ৩০০ হাত চরপাটা জাল জব্দ করা হয়।

আটক জেলেরা সবাই কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন—আবু মুছা (৫৫), জাহাঙ্গীর আলম (৪৫), জাবের আলী (৫০), ইয়াছিন আলী (৪২) এবং আব্দুর রউফ (৪০)।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান জানান, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক জেলেদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি