ট্রেন বন্ধ করে বাস মালিকদের সুবিধা দেয়া বিকৃত মানসিকতার পরিচয়: রেলমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রেলকে ব্যবহার করে কেউ সুবিধা নেবে- এমন সুযোগ কাউকে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেছেন, আমাদের সম্পদ সীমিত। আমরা চেষ্টা করছি সবগুলো ব্যবস্থাই চালু রাখার জন্য। মাঝে-মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনগুলো ডিসঅর্ডার হয়ে যায়। এ কারণে মাঝে-মধ্যে দু’একটি ট্রেন বন্ধ করি। এ ছাড়া লোকোমোটিভ মাস্টার সংকটের কারণেও অনেক সময় ট্রেন চালাতে কিছুটা সমস্যা হচ্ছে। কিন্তু ট্রেন বন্ধ করে আমরা বাস মালিকদের সুবিধা দেবো, এটা তো বিকৃত মানসিকতার পরিচয়।
শনিবার (১ জুন) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। রেলমন্ত্রী বলেন, আমরা কোনো অবস্থাতেই কাউকে সুবিধা দেয়ার জন্য ট্রেন বন্ধ করবো না। রেলকে ব্যবহার করে কেউ লাভবান হবে- এই সুবিধা আমরা দিতে রাজি না। প্রধানমন্ত্রী রেলকে গুরুত্ব দিয়েছেন। রেল সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য নতুন নতুন রেললাইন সম্প্রসারিত হচ্ছে।
তিনি বলেন, সকলের সহযোগিতা ও দোয়ায় গত ঈদের মতো এবারও নির্বিঘ্নে মানুষকে বাড়ি পৌঁছে দিতে পারবো। গত ঈদে মানুষ যেমন বাহবা দিয়েছে, এবারও বাহবা ধরে রাখতে পারবো। বরাবরের মতো এই ঈদেও রেলের সব ধরনের ব্যবস্থা থাকবে। ঈদের আগে তিন দিন থাকবে কুরবানি পশু বহনের বিশেষ ক্যাটল ট্রেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেনটি গত ৩০ মে থেকে বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে। এরপর গণমাধ্যমে বিবৃতি দিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করে, বাস মালিকদের ‘প্রেসক্রিপশনে’ ট্রেনটি বন্ধ করে দেয়া হয়েছে। তবে শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যাত্রী কল্যাণ সমিতির এমন অভিযোগের কঠোর বিরোধিতা করলেন রেলমন্ত্রী।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি