তেঁতুলিয়া মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও ইউত্রনও কে স্মারক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: তেঁতুলিয়া মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায় কার্যকরের দাবিতে তেঁতুলিয়ায় প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ জুন) তেতুলিয়ায় চৌরাস্তা বাজারে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটির আহব্বায়ক খন্দকার মোঃ সামসুজ্জামান নাহিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির সদস্য সচিব আব্দুল রাজ্জাক,খন্দকার শামসুজ্জোহা নিয়াজি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে এ বাংলাদেশ অর্জিত হয়েছে। আজ সেই দেশে বসে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করতে চায় একটি চক্র। স্বাধীনতাবিরোধী ওই চক্রটির সব ষড়যন্ত্র রোধ করে অবিলম্বে হাইকোর্টে দেওয়া রায় কার্যকরের দাবি জানান তারা।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি