৬ মে ২০২৬

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২

নোয়াখালী প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মিরা। এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী থেকে ছেড়ে আসা একটি বাস বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন (জামাল) ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তাদের দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী মো. শাহজাহান বলেন, ‘খুশির এই দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আহতদের জন্য অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি