৬ মে ২০২৬

টাঙ্গাইলের শাড়ি পরে ব্রিটিশ হাইকমিশনারের বড়দিন উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ এএম
টাঙ্গাইলের শাড়ি পরে ব্রিটিশ হাইকমিশনারের বড়দিন উদযাপন

বাংলাপ্রেস ডেস্ক:   টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি পরে শুভ বড়দিন উদযাপন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় এই তথ্য জানা গেছে। বাংলাদেশে তাদের ফেসবুক পেজেও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সত্যিকারের বাংলাদেশি স্টাইলে বড়দিন উদযাপন করছেন। তিনি টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরেছেন, যা সম্প্রতি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত।

ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক ভিডিও বার্তায় দেখা যায়, ব্রিটিশ হাইকমিশনার টাঙ্গাইলের তাঁতের শাড়ি বুনন শিল্প প্রত্যক্ষ করছেন। একইসঙ্গে একটি তাঁতের শাড়ি পরে বড়দিনের শুভেচ্ছা জানান।

বড়দিন উপলক্ষে ফ্রান্স, জার্মান, সুইডেন, কানাডা, চীন, ভারত, অস্টেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শের মিশনগু‌লো বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি