৫ মে ২০২৬

টানা চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬, ০৭:২০ এএম
টানা চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা


বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীরা টানা চার দিন ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন।

নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) আগেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবার নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।


আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


প্রেস সচিব বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়। আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে

সাপ্তাহিক ছুটি ছাড়াই শ্রমিকেরা তিন দিন ছুটি পাবেন।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি