সুনামগঞ্জে জলির শোক সভা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর পরিচালক প্রোগ্রাম নাসিমা আক্তার জলির স্মরণে শোক সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর অফিস হল রুমে শোক সভা অনুষ্টিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর বিকশিত নারী নেটওয়ার্ক ও কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম এর যৌথ উদ্যোগে শোক সভায় সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর বিকশিত নারী নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি কল্পনা আক্তার। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সমন্বয়কারী সাইফ উল্লাহ এর সঞ্চালনায়। প্রধান অতিথি সুজন এর সুনামগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি শাহীনা চৌধুরী রুবি। বিশেষ অতিথি সুনামগঞ্জ পৌর সভার নারী ক্রাউনসেলর সাবিনা চৌধুরী মনি, বিকশিত নারী নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি রুমেনা আক্তার, কন্যাশিশু কমিটির সদস্য শিউলী ভট্রাচার্য, নারী উদ্যোক্তা উম্মে রুমাইয়া, সিলেট বিভাগের ইয়থ কো-অডিনেটর তামিম আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি তাজকিয়া হক তাজিন, সিলেট এমসি কলেজের কো- অডিনেটর দুর্জয় রায়, দি হাঙ্গার প্রজেক্ট এর সিলেট অঞ্চলের সমন্বয়কারী মোজাম্মেল হক, হিসাব রক্ষক অফিসার কুদরত পাশা, ইয়র্থ অফিসার রফুকুজ্জামান, সমন্বয়কারী হারান চন্দ্র ধর। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চরমহল্লার সুজন এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারীনেত্রী ঝরণা আক্তার, শিখা রানী, জবা রানী প্রমূখ। নাসিমা আক্তার জলি স্মরণে প্রথমে ১ মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা হয়। পাশাপাশি নিহতের শোক শান্তি কামনার মাধ্যমে শোক সভার সমাপ্তি ঘটে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি