কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার: পুলিশ
বাংলাপ্রেস ডেস্ক: কুমিল্লায় তিন দিনের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের ৮১ নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান।
পুলিশ জানায়, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো নিষিদ্ধ কার্যক্রমে অংশ নিতে না পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
তিনদিনের অভিযানে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রাম থানায় ১০ জন, চান্দিনা থানায় ৭ জন, বুড়িচং থানায় ৩ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৫ জন, বরুড়া থানায় ১০ জন, লাকসাম থানায় ৪ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, নাঙ্গলকোট থানায় ৪ জন, দাউদকান্দি মডেল থানায় ২ জন, তিতাস থানায় ১ জন, হোমনা থানায় ৩ জন, মেঘনা থানায় ২ জন, দেবিদ্বার থানায় ২ জন, মুরাদনগর থানায় ১ জন, বাঙ্গরাবাজার থানায় ৪ জন, লালমাই থানায় ৪ জন এবং জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার
সঙ্গীত একাডেমি