৫ মে ২০২৬

সুইজারল্যান্ডে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬, ১১:২১ পিএম
সুইজারল্যান্ডে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক

বাংলাপ্রেস ডেস্ক:  সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২ জানুয়ারি) সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গি পারমেলিনকে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা স্কি রিসোর্টে সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে বহু মূল্যবান প্রাণহানির সংবাদে আমি গভীরভাবে শোকাহত।

প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার বিকালে এ তথ্য জানায়।

শোকবার্তায় তিনি আরও বলেন, গভীর শোকের সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনার প্রতি এবং আপনার মাধ্যমে নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ সুইস কনফেডারেশনের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এ গভীর বেদনা ও শোকের সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে রয়েছে। মহান আল্লাহ যেন নিহতদের আত্মাকে শান্তি দান করেন এবং তাদের স্বজনদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা প্রার্থনা করি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি