৮ মে ২০২৬

সড়ক দুর্ঘটনার পেছনের কারণ সরকারের চোখে ধরা পড়ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সড়ক দুর্ঘটনার পেছনের কারণ সরকারের চোখে ধরা পড়ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়ক দুর্ঘটনার কারণগুলো সরকারের চোখে ধরা পড়ছে, সেগুলো সমাধানে কাজ করা হচ্ছে। সড়ক পরিবহণ আইন সংসদে পাসের অপেক্ষায় আছে। আইনে চালক, চালকের সহকারী, মালিক ও বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সি- সবার দায়ই যথাযথভাবে বিশ্লেষণ করা হয়েছে। কে কোন দায়িত্বে থাকবেন, তার কাজগুলোর জন্য কীভাবে শাস্তি ভোগ করবেন, সবকিছুই এখানে পরিষ্কার করা হয়েছে। শনিবার (১১ মে) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) দশম মহাসমাবেশে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনার পেছনের বেশ কয়েকটি কারণ রয়েছে। এসব দুর্ঘটনা রোধে সার্বিক পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। তিনি বলেন, গত ১৫ দিনে যেসব সড়ক দুর্ঘটনা ঘটেছে, তার বেশির ভাগই ঘটেছে ত্রুটিপূর্ণ (ফিটনেসবিহীন) যানবাহনের কারণে।
আসাদুজ্জামান খান কামাল জানান, সড়ক দুর্ঘটনার কারণগুলোর মধ্যে রয়েছে যাত্রী ও পথচারীদের অসচেতনতা, চালকদের প্রশিক্ষণের অভাব, চলন্ত অবস্থায় চালকের মোবাইল ফোনে কথা বলা, অপরিকল্পিত ভঙ্গুর সড়ক, ওভারব্রিজের স্বল্পতা ও ট্র্যাফিক আইন না মানা। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি