৮ মে ২০২৬

সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৬ মসজিদে ঈদুল আজহা উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৬ মসজিদে ঈদুল আজহা উদযাপন
নোয়াখালী প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৬টি মসজিদে মুসল্লিরা ঈদুল আজহা উদযাপন করেছে। রোববার (১৬ জুন) সকাল সোয়া ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলার মসজিদে তারা এই ঈদের নামাজ আদায় করে। মসজিদ গুলো হলো, সদর উপজেলার পশ্চিম সাহাপুর খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাঁগিরী দায়রা শরীফ, সুলতানপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরীফ, হযরত শাহ মোহাম্মদ রশীদিয়া আল কাদিরিয়া দায়রা শরীফ ও বেগমগঞ্জের বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ ও জিরতলী মসজিদ। স্থানীয়রা আরও জানান, বসন্ত বাগ গ্রামের ঈদের জামাতে ৩০০-৩৫০ জন মুসল্লি, সুলতানপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরীফের জামাতে ১৫-২০জন মুসল্লি, সাহাপুর খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাঁগিরী দায়রা শরীফের জামাতে ১০-১২জন মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন। এছাড়া খান্দানে কাদেরী তরিকায় আবুল উলাইয়ী গোলাম জাহাঁগীর দায়রা শরীফ সংলগ্ন একই বাড়িতে পাশাপাশি দুইটি পৃথক পৃথক দায়রা শরীফে দুইটি নামাজের জামাত অনুষ্ঠিত হয়।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি