৫ মে ২০২৬

সৈয়দপুরে জাতীয় পার্টির দুইজন সহ আটজন প্রার্থীর মনোনয়নপত্র জমা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ এএম
সৈয়দপুরে জাতীয় পার্টির দুইজন সহ আটজন প্রার্থীর  মনোনয়নপত্র জমা


রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি :ত্রয়োদশ   জাতীয় সংসদ নির্বাচনে ( সৈয়দপুর কিশোরগঞ্জ ) নীলফামারী ৪ আসনে জাতীয় পার্টির দুইজনসহ  মোট ৮ জন এমপি প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫ টা পর্যন্ত সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও এই আসনের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়ন জমা দেন।

মনোনয়ন পত্র জমা দেয়া  প্রার্থীরা হলেন ১০ দলীয় ঐক্যজোটের বাংলাদেশ জামাতে ইসলামি সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ মোঃ মুনতাকিম , বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রাপ্ত সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার, জাতীয় পার্টির ২ জন প্রার্থী ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলম ও সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নীলফামারী জেলা যুব সংহতির সাবেক সভাপতি রওশন মাহানামা।

আর স্বতন্ত্র ৩ জন প্রার্থী হলেন, মামুনুর রশিদ মামুন ,সাবেক এমপি আমজাদ হোসেন সরকারের ছেলে, সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (২০২৪ সাল) বিএনপি নেতা রিয়াদ আরফান সরকার রানা ও নীলফামারী-৪ আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি মরহুম আব্দুল হাফিজের নাতি (মেয়ের ছেলে) শাহরিয়ার ফেরদৌস।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি