সিলেটে যৌন হয়রানি প্রতিরোধে মতবিনিময় সভা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেটে যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন-প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময় সভা সিলেটে যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন-প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জাতীয় কণ্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম সিলেট জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় কণ্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম সিলেট জেলা শাখার সদস্য মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাসরিন সুলতানা লাকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রফিক, স্থানীয় সরকার বিষয়ক উপ-পরিচালক সুবর্ণা সরকার, এডিএম ইসরুল হাসান।সভায় নারীদের যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন- প্রয়োজনীয়তা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারী বৈসম্য দূরকরনের বিষয়ে আলোচনা করা হয়।
সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন, এডিকো বাংলাদেশের হালিমা আক্তার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ম্যাজিস্ট্যাড মো. সফিকুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, জাতীয় কণ্যাশিশু এ্যাডভোকেসি ফোরামের কেন্দ্রীয় সমন্বয়কারী আহসানা জামান এ্যানি, সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোজাম্মেল হক, জাতীয় কণ্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম সিলেট জেলা শাখার নির্বাহী সদস্য, প্রভাসক নাসরিন জাহান, কাশ্মির রেজা, সিনিয়র সাংবাদিক কাউসার চৌধুরী, সিলেট জেলা সুজনের নির্বাহী সদস্য সৈয়দ ইকবাল চৌধুরী, আইডিয়ার সহকারী পরিচালক নাজিম আহমেদ, এফসিডিওর সমন্বয়কারী নোংপকলৈ সিনহা প্রমূখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি