শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
বাংলা প্রেস
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি ও সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিআরবি ভলিউম-১ এর প্রবিধান ৭৯০ অনুযায়ী এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি রয়েছে।
বাস্তব প্রশিক্ষণকালীন সময়ে বদলি ও সংযুক্ত করা শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাদের বেতন-ভাতা সংশ্লিষ্ট বদলি হওয়া ইউনিট থেকেই উত্তোলন করবেন।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি