শিক্ষা আইনের খসড়া প্রকাশ, মতামত জানাতে পারবেন সবাই
বাংলাপ্রেস ডেস্ক: নতুন শিক্ষা আইন প্রণয়নের জন্য খসড়া প্রকাশ করা হয়েছে। এই আইনের খসড়ার ওপর মতামত আগামী ৭ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে উল্লেখিত ই-মেইলে পাঠাতে হবে। বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এই আইন প্রণয়ন হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ খসড়া প্রকাশ করেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, [email protected] এই ই-মেইলে নির্ধারিত সময়ের মধ্যে মতামত পাঠাতে হবে।
মন্ত্রণালয় আরও জানায়, নিরক্ষরতা দূরীকরণ, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রসার, সবার জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ অবারিত, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী ও সর্বজনীন করা এবং শিক্ষক-শিক্ষার্থীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করে আধুনিক এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচলিত আইনের বিধানগুলো অধিকতর সংহত ও কার্যকর করার উদ্দেশ্যে পরিপূরক বা সম্পূরক বিধান প্রণয়নকল্পে আনীত। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি