৫ মে ২০২৬

শেষ হলো ৩ দিনের রাষ্ট্রীয় শোক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ পিএম
শেষ হলো ৩ দিনের রাষ্ট্রীয় শোক

বাংলাপ্রেস ডেস্ক:  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক শুক্রবার (২ জানুয়ারি) শেষ হয়েছে। শোক কর্মসূচির শেষ দিনে সারা দেশে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষভাবে দোয়া করা হয়। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার স্মরণে প্রার্থনার আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। পরদিন বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা শেষে তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়। ওইদিন সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি সাধারণ ছুটি পালিত হয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি