৬ মে ২০২৬

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটের কাছে বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি পর্যটক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘দ্য আটলান্টিক ক্রুজ’।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৭টার মধ্যে আগুনের সূত্রপাত হয়। আগুনে জাহাজটির বড় একটি অংশ পুড়ে গেছে এবং এটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলমান রয়েছে। সৌভাগ্যবশত আগুন লাগার সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না।

বিআইডব্লিউটিএ কক্সবাজার নদী বন্দরের পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল জানান, সকালে দ্বিতীয় ধাপে পর্যটক বোঝাইয়ের প্রস্তুতির সময় জাহাজটি ঘাট থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থান করছিল। এ সময় হঠাৎ জাহাজে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে জাহাজের নাবিকসহ কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সকাল ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুরও জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি