৮ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে যেভাবে মিলবে টানা চার দিনের ছুটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম
ডিসেম্বরে যেভাবে মিলবে টানা চার দিনের ছুটি

বাংলাপ্রেস ডেস্ক:  চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ। মাত্র একদিনের বাড়তি ছুটি নিতে পারলেই এই সুযোগ কাজে লাগাতে পারবেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। তবে এদিন একদিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের অবকাশ।

কারণ, ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন চাকরিজীবীরা। 

বছরের শেষ দিকে সাধারণত পরিবার-পরিজন নিয়ে ঢাকার বাইরে ঘুরতে যাওয়া কিংবা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন অনেক চাকরিজীবী। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মীরা এ সময় ভ্রমণের পরিকল্পনা করে থাকেন। তাদের জন্য ডিসেম্বরের এই ছুটির সমীকরণ বছরের শেষ দিকে ভ্রমণের দারুণ সুযোগ তৈরি করেছে।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি