৯ মে ২০২৬

শেখ হাসিনার ফাঁসির দাবীতে ঝিনাইদহে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শেখ হাসিনার ফাঁসির দাবীতে ঝিনাইদহে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি: পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জেলা ছাত্রদল পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে দুই সংগঠনের কর্মীরা শহরের পায়রা চত্বর ও পোষ্ট অফিস মোড়ে জড়ো হয়। সেখানে তারা দিনব্যাপী অবস্থান কর্মসুচি গ্রহন করে। জেলার কালীগঞ্জ, শৈলকুপা, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা শহরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীরা পৃথক ভাবে কর্মসুচি পালন করে। তবে জেলাব্যাপী কোথায় আওয়ামী লীগের পক্ষ থেকে ১৫ই আগষ্ট পালনের খবর পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারমিন সুলতানা জানান, কেন্দ্রীয় কর্মসুচি হিসেবে তারা শহরের পোষ্ট অফিস মোড়ে দিনব্যাপী অবস্থান কর্মসুচি পালন করছেন। তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তার দোসররা যাতে শহরেরে কাথাও ঢুকতে না পারে সে জন্য তারা সজাগ আছে। এদিকে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এমএম সোমেনুজ্জামান সোমেন জানান, পলাতক সাবেক প্রধানমন্ত্রী পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবীতে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। তাছাড়া শহরে যাতে আ’লীগের কর্মীরা নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য শত শত নেতাকর্মী পাড়ায় পাড়ায় সতর্ক পাহারা বসানো হয়েছে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে ৪ দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এদিকে ১৫ আগস্ট ঘিরে কোন অপশক্তি যেন মাঠে না নামতে পারে সে ব্যাপারে সকাল থেকেবিকেল ৩ টা পর্যন্ত শহরে অবস্থান করবে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মাহাফুজুর রহমান ঈশান, সানমুন হোসেন, এজাজ আহমেদ, হৃদয় হোসেন, সৈয়দা সাহারা মাহফুজ, জাহিদ হোসেনসহ অন্যান্যরা।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি