৯ মে ২০২৬

শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার বাদীকে হুমকির অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার বাদীকে হুমকির অভিযোগ
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলার বাদী আমীর হামজাকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী মোহাম্মদপুরের বাসিন্দা জনৈক এস এম আমীর হামজা নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি করেন তিনি। বিচারক দুপুর ১২ টায় বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দিবেন বলে জানান। বিচারক মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে দুপুর ২টা ২৩ মিনিটে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে হত্যার ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। বিচারক আদেশ দেওয়ার আগেই মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে ফ্রান্সের একটি নাম্বার থেকে তার মোবাইলে ফোন করে এ হুমকি দেওয়া হয়। আমীর হামজা বলেন, ‘মামলার আবেদন করেছি। বিচারক কী আদেশ দিবেন জানি না। এরই মধ্যে ফ্রান্সের একটি নাম্বার থেকে মোবাইল ফোনে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’ তিনি মোবাইল নাম্বারটি সাংবাদিকদের দেখিয়ে বলেন, ‘ফ্রান্সের একটি নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার কনসিকোয়েন্স (পরিণাম) জানি কিনা। আমার বাড়ি কোথায়, আমি সেখানে থাকতে পারবো কিনা, আমি এ মামলায় কোনো টাকা পেয়েছি কিনা, আমি এ মামলা নিয়ে শেষ পর্যন্ত কতদূর যাবো, গেলে আমি টিকে থাকতে পারব কিনা এসব বিষয়ে বলেন।’ নাম্বারটি কার, কোথা থেকে আমার নাম্বার পেল বিষয়টি তদন্তের দাবি জানান তিনি। উল্লেখ্য, কোটা আন্দোলনকারীদের দমাতে উপর্যুপরি গুলি করে মুদি দোকানদার আবু সায়েদ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন-অর-রশীদ (ডিবি হারুন) ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমারকে আসামি করে মামলা করা হয়। গত শুক্রবার (১৯ জুলাই) বিকেল ৪ টায় মোহাম্মদপুর থানাধীন বছিলা ৪০ ফিট চৌরাস্তায় আবু সায়েদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি