৬ মে ২০২৬

টিএফআই সেলে নির্যাতন

শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ এএম
শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু

 

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী শাসনামলে র‌্যাবের টিএফআই সেলে ১৪ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ আদেশ দেন। এদিন আসামির পক্ষ থেকে অভিযোগ থেকে অব্যাহতির জন্য করা আবেদনও ট্রাইব্যুনাল খারিজ করেন।


এর আগে এদিন সকালে মামলার ১৭ আসামির মধ্যে গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে কড়া নিরাপত্তার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি শেষ করে। শুনানিতে প্রসিকিউশন টিএফআই সেলে নিরপরাধ মানুষকে বন্দি ও নির্যাতনের বীভৎস চিত্র তুলে ধরেন। অভিযোগ গঠন হওয়ায় মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে চলে গেছে।


হাজিরকৃতদের মধ্যে ছিলেন র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, কর্নেল কেএম আজাদ, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

মামলায় পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন এবং অন্যান্য কর্মকর্তারা।

আসামিদের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করলেও ট্রাইব্যুনাল তা খারিজ করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেন। ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে মামলাটিকে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে প্রেরণ করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি