৯ মে ২০২৬

সবার আগে সুশাসনের দিকে নজর দিতে হবে: সোহেল তাজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সবার আগে সুশাসনের দিকে নজর দিতে হবে: সোহেল তাজ
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, আইনশৃঙ্খলা ঠিক রাখতে সবার আগে পুলিশকে কাজে ফেরাতে হবে। পাশাপাশি পুলিশের ১১ দফার দিকেও নজর দিতে হবে। রবিবার সাংবাদিক দের  সঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন সোহেল তাজ। তিনি আরও বলেন, যে উদ্দেশ্যে ছাত্র আন্দোলন হয়েছে তা বাস্তবায়ন করতে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পুলিশ বাহিনীর ১১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতি দেয়ার জন্য। সোহেল তাজ বলেন, ছাত্র-জনতার এই অভূতপূর্ব অভ্যুত্থানের মূল লক্ষ্য যদি হয়ে থাকে একটি আধুনিক গণতান্ত্রিক সমৃদ্ধশালী বাংলাদেশ, তাহলে আমাদের সর্বপ্রথম নজর দিতে হবে সুশাসন প্রতিষ্ঠার দিকে। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে আইনের শাসন। দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা ইত্যাদি নিয়ন্ত্রণ বা নির্মূল করা। আর এই কাজটা করার মূল হাতিয়ার হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু যারা এই কাজগুলো করবে তারাই যদি দুর্নীতিগ্রস্থ হয় তাহলে কোনোদিনই আইনের শাসন নিশ্চিত করা যাবে না। আর তাই আগে গোটা পুলিশ প্রশাসনের সংস্কার প্রয়োজন এবং রাজনীতির প্রভাব মুক্ত রাখা প্রয়োজন। তিনি আরও বলেন, একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যেন মর্যাদার সাথে তার এই গুরু দায়িত্ব পালন করতে পারে সেই জন্য রাষ্ট্রের নিশ্চিত করতে হবে। তার যেন কোনো চাহিদা না থাকে অর্থাৎ তাকে সমাজে স্বচ্ছলভাবে চলার জন্য পর্যাপ্ত বেতন এবং সুবিধার ব্যবস্থা করে দিতে হবে। সে যেন তার ইউনিফর্ম পড়তে গর্ব বোধ করে এবং মর্যাদার সাথে জনগণের সেবক হিসেবে তার দায়িত্ব পালন করতে পারে। সোহেল তাজ আরও বলেন, আমি বিশ্বাস করি, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাংলাদেশকে ভালোবাসে এবং একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।   বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি