৫ মে ২০২৬

রুমিন ফারহানার সামনেই সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ পিএম
রুমিন ফারহানার সামনেই সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  সরাইলে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠককে ঘিরে দুই দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে এ ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা উঠান বৈঠকে পৌঁছানোর পর অনুষ্ঠানে আসা দুই যুবকের মধ্যে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অনুষ্ঠানস্থলের পাশেই দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূইয়া বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি