৮ মে ২০২৬

রুহিয়ায় নো হেলমেট নো ফুয়েল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রুহিয়ায় নো হেলমেট নো ফুয়েল
ঠাকুরগাঁও প্রতিনিধি: একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না এ প্রতিপাদ নিয়ে ঠাকুরগাঁও জেলা  পুলিশের উদ্যোগে রুহিয়ায় নো হেলমেট নো ফুয়েল ক্যাম্পিং করা হয়েছে। শুক্রবার সকালে রুহিয়া  মন এনার্জি স্টেশন পেট্রোল পাম্পের নো হেলমেট নো ফুয়েল লেখা সম্বলিত ব্যানার স্থাপন করে এ ক্যাম্পিং চালায় রুহিয়া থানা পুলিশ।
হেলমেট না থাকলে তেল দেবে না পেট্রোল পাম্প। তেল বিতরণ কোম্পানিগুলোর তরফে পেট্রোল পাম্পের মালিকদের এমন নির্দেশ সংবলিত চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ।
এ সময় হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদেরকে নো হেলমেট নো ফুয়েল বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। এখন থেকে হেলমেট বিহীন কোন মোটরসাইকেল চালক রুহিয়ায় কোন পেট্রোল পাম্প হতে পেট্রোল সংগ্ৰহ করতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন,এস আই বজলুর রহমান, মোতালেব হোসেন প্রমুখ।
রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল বলেন,চালকদের সচেতন করতে এই প্রচারনা চলছে।এতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে এবং হতাহতের সংখা কমবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি