৫ মে ২০২৬

রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ এএম
রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে দীর্ঘদিনের রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নারায়ণ চন্দ্র দাস (৫৪) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের রাখাল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নারায়ণ চন্দ্র দাস ওই গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

নিহতের ছেলে নিমাই চন্দ্র দাস জানান, তার বাবা দীর্ঘদিন ধরে টিউমার, আলসার ও পাইলস রোগে ভুগছিলেন। একাধিকবার চিকিৎসা করানো হলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসা করেও সুস্থ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। শনিবার ভোররাতে অসহনীয় যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে যান তিনি। পরে পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরের পাশে পুকুর পাড়ে একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি