৫ মে ২০২৬

পটুয়াখালীর বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ পিএম
পটুয়াখালীর বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন

পটুয়াখালী প্রতিনিধি:  পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  আগুনে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি সম্বলিত ব্যানার, সাইনবোর্ড ও অফিসের দরজা-জানালা পুড়ে গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ওই ইউনিয়নের চরমিয়াজান বাজারে এ ঘটনা ঘটে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ১১টার দিকে চরমিয়াজান বাজারে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির অফিসে আগুনের লেলিহান শিখা দেখে এক ব্যক্তি ডাক চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

এলাকাবাসী জানান, বিএনপি অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রাঢ়ী বলেন, কারা অগ্নিসংযোগ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।  তবে ধারণা করছি- আওয়ামী লীগ ও জামায়াতের লোক বিএনপি অফিস পুড়িয়ে দিয়েছেন। 

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি