৫ মে ২০২৬

পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫২ এএম
পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

 

বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (৪ জানুয়ারি) এ টেলিফোনালাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আলাপকালে তারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও মতবিনিময় করেন এবং উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি