৫ মে ২০২৬

পোস্টাল ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’, যে ব্যাখ্যা দিল ইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ পিএম
পোস্টাল ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’, যে ব্যাখ্যা দিল ইসি

বাংলাপ্রেস ডেস্ক:  বিএনপির নির্বাচনি প্রতীক ধানের শীষ পোস্টাল ব্যালটে ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) বলেছে, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারিভাবে প্রকাশিত গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতাই অনুসরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান।

তিনি বলেন, ‘ইট ইজ এ মিস, আমি (এখনই বিস্তারিত) বলতে পারব না। কারণ ছাপানোর দায়িত্বে যারা ছিলেন, তাদের কাছ থেকে না জেনে মন্তব্য করা সম্ভব নয়। তবে যতটুকু জানা আছে, সরকারিভাবে যে গেজেট পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা বা অর্ডার অনুযায়ী ব্যালট সাজানো হয়েছে।’

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের ঠিক মাঝখানে রাখা হয়েছে, ফলে ভাঁজ করলে সেটি সহজে চোখে পড়ে না। এ কারণে এখনো পাঠানো হয়নি—এমন পোস্টাল ব্যালট সংশোধনের দাবি জানায় দলটি।

ব্যালট পুনরায় ছাপানোর বিষয়ে জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না। কমিশন সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বাহরাইনে প্রবাসীদের কাছে পাঠানো ১৬০টি পোস্টাল ব্যালট এক জায়গায় রাখা এবং তা নিয়ে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায়ও কথা বলেন আখতার আহমেদ। তিনি জানান, ডাক বিভাগের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। বাহরাইনে ১৬০টি ব্যালট একটি বক্সে পাঠানো হয়েছিল, যা অনেকটা ছাত্রাবাসের চিঠির বক্সের মতো—যেখান থেকে প্রবাসীরা নিজেদের ব্যালট সংগ্রহ করবেন।

তিনি বলেন, ব্যালট হাতে পেয়ে কিছু প্রবাসী আনন্দ প্রকাশ করে ভিডিও করেছেন। তবে এভাবে ভিডিও করা ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ইসি সিনিয়র সচিব।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি