৫ মে ২০২৬

পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড

পিএসসির আলোচিত আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ এএম
পিএসসির আলোচিত আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেফতার


বাংলাপ্রেস ডেস্ক: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সংস্থার সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন–দুদক।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ বলেন, দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন তাকে গ্রেপ্তার করেছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত বছরের জানুয়ারিতে আবেদ আলী জীবনের বিরুদ্ধে প্রায় পৌনে চার কোটি টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ’ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। আবেদ আলী ও তার পরিবারের বিরুদ্ধে মোট তিনটি মামলা করা হয়।

মামলায় আবেদ আলীর বিরুদ্ধে অবৈধভাবে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার মালিক হওয়ার অভিযোগ আনা হয়। তদন্তে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ টাকা তোলার তথ্য মেলে।

এই লেনদেনগুলোকে ‘সন্দেহজনক’ হিসেবে বর্ণনা করে সেসময় দুদকের মহাপরিচালক আক্তার বলেছিলেন, ‘দুর্নীতি ও ঘুষের মাধ্যমে’ অর্জিত অর্থ বা সম্পদের উৎস গোপনের অভিযোগ আনা হয়েছে আবেদ আলীর বিরুদ্ধে।

আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে মামলায় ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ’ অর্জনের অভিযোগে আনা হয়েছে।

তদন্তে তার দুটি ব্যাংক হিসাবে ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা এবং ১ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা তোলার তথ্য পাওয়ার তথ্য জানিয়ে মামলায় ‘সন্দেহজনক লেনদেন’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

এছাড়া আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ’ অর্জনের অভিযোগে আলাদা মামলা করেছে দুদক।

এর আগে দুদকের আবেদনে গত বৃহস্পতিবার আবেদ আলী জীবনকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি