৫ মে ২০২৬

পে স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:২৬ এএম
পে স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

বাংলাপ্রেস ডেস্ক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পে-স্কেলের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পে কমিশন কাজ করছে। কমিশনের রিপোর্ট পাওয়ার পরে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিদেশে কর্মী পাঠানো কথা উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, বিদেশে পাঠানোর লক্ষ্যে ৬০ হাজার ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হবে। ভারী এবং হালকা যানবাহন চালানোয় দক্ষতা তৈরিতে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি