৯ মে ২০২৬

পার্বতীপুরের দেয়ালে নতুন শিল্পকর্ম আঁকছেন শিক্ষার্থীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পার্বতীপুরের দেয়ালে নতুন শিল্পকর্ম আঁকছেন শিক্ষার্থীরা
দিনাজপুর প্রতিনিধি: কদিন আগেও যেসব দেয়ালে ছিল ঘৃণা ও দ্রোহের বহিঃপ্রকাশ এখন সেসব দেয়ালই নজর কাড়ছে নতুন বাংলাদেশের প্রত্যাশার আহ্বানে। ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানে পর রং-তুলির রঙিন আঁচড়ে বদলে যেতে শুরু করেছে পার্বতীপুরের একেকটা দেয়ালের বুক। দলবেঁধে জরাজীর্ণ ও পুরোনো দেয়ালে থাকা পূর্বের নানা লেখা মুছে রং-তুলিতে বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশকে আঁকছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র আর আবু সাঈদ-মুগ্ধদের মতো শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গৌরবময় নানা গ্রাফিতি। এতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এ উদ্যোগ। শিক্ষার্থীরা তাদের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। আজ ১৩ অক্টোবর সকাল থেকে বৃষ্টিতে ভিজে শহরের রেল ভবনের প্রাচীরগুলো থেকে শুরু করে পোস্ট অফিসের দেয়াল ও শহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে গ্রাফিতি ও দেয়াল লিখন এর মধ্য দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, একত্রে অনেক সুন্দর সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আন্দোলন ও ত্যাগের মহিমা তুলে ধরতেই সবাই মিলে দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি