পার্বতীপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আব্দুল্লাহ আল-আমিন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নূরানী অ্যাসোসিয়েশন আয়োজিত শিক্ষা বৃত্তি-২০২৫ পরীক্ষায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে প্রথম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল-আমিন।
প্রতিবছরের ন্যায় এ বছরও বাংলাদেশ নূরানী অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় সারাদেশব্যাপী এই শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত পরীক্ষায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এই বৃত্তি পরীক্ষায় পার্বতীপুর পৌর এলাকার বাস টার্মিনাল সংলগ্ন আনোয়ারুল উলুম হিফজুল কুরআন অ্যান্ড নূরানী কিন্ডারগার্টেন থেকে অংশগ্রহণ করে আব্দুল্লাহ আল-আমিন। কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে সে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনে সক্ষম হয়।
আব্দুল্লাহ আল-আমিনের বাবা আব্দুল খালেক ও মা শিরিন নাহার পার্বতীপুরের সিঙ্গিমারী ধোদারপাড়ার বাসিন্দা। বর্তমানে শহরের গুলপাড়ায় বাস করছেন। ছেলের এ সাফল্যে বাবা-মা দুজনেই গর্বিত।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল-আমিন একজন মেধাবী ও শৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী। তার এ সাফল্য প্রতিষ্ঠানটির পাশাপাশি পার্বতীপুর এলাকার শিক্ষাঙ্গনের জন্য গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সাফল্যে আব্দুল্লাহ আল-আমিনের পরিবার, শিক্ষকবৃন্দ ও স্থানীয় শিক্ষানুরাগীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
বিপি>আর এল /এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি