পার্বতীপুরে বিপুল পরিমাণ দেশীয় ম.দসহ ৩ জন গ্রেপ্তার
পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরের পুরাতন বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় (চোলাই) ম.দসহ তিন ব্যক্তিকে আটক করেছে মডেল থানা পুলিশ।
জানা যায়, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এম এ ফারুকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পুরাতন বাজার এলাকায় কৃষি অফিসের সামনে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় থানার চৌকস উপ-পরিদর্শক (এসআই) পিন্টু কুমার দাস। রাত ৮টায় ভবের বাজারের দিক থেকে আসা খোলাহাটি গামী চার্জার চালিত একটি ভ্যানে তল্লাসী চালায় আভিযানিক দল।
পুলিশ জানায়, এসময় দুই যাত্রীর কাছে থাকা দুটি ব্যাগ থেকে মোট ২৫০ মিলির দেশীয় তৈরী চোলাই ম.দ ভর্তি বিভিন্ন কোম্পানীর ৬০টি বোতল উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ১৫ লিটার।
এ ঘটনায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বদরগঞ্জ উপজেলার হাসিনা নগর নামাপাড়া গ্রামের মৃত. মন্টু ঋষীর স্ত্রী হেমন্ত রানী ঋষী (৫৮), পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের চাকলা বাজার গ্রামের উদয় ঋষীর স্ত্রী রুপালী ঋষী (৪০) এবং একই ইউনিয়নের মনমথপুর মুন্সিপাড়া গ্রামের মৃত. আখেরুজ্জামানের ছেলে শরীফুল ইসলামকে (৪৫) আটক করা হয়। সেই সাথে, মা.দক বহনের কাজে ব্যবহৃত চার্জার চালিত গাড়িটি জব্দ করা হয়েছে।
অভিযানে মডেল থানার এএসআই ফুল মিয়া, কন্সটেবল মৌসুমী আক্তার ও আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে মদের অতিরিক্ত চাহিদা থাকায় এসব সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে আটককৃতরা।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এমএ ফারুক বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদ.কদ্রব্য নিয়ন্ত্রণে মামলা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।’
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি