৫ মে ২০২৬

পার্বতীপুর খোলাহাটি চৌত্রের মোড়ে বস্তাবন্দী অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৮ পিএম
পার্বতীপুর খোলাহাটি চৌত্রের মোড়ে বস্তাবন্দী অজ্ঞাত নারীর লাশ উদ্ধার


পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুর পার্বতীপুরে খোলাহাটি চৌত্রের মোড় বদরগঞ্জ এলাকায় রংপুর রোডের পাশে এক অজ্ঞাত নারীর বস্তাবন্দী মরো দেহ উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়রা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকাল প্রায় ৭টার দিকে রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী অবস্থায় ওই নারীর মরো দেহটি উদ্ধার করে।
জানাযায়, মরো দেহটি বস্তায় মোড়ানো ছিল, এখনো পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় সরাসরি জড়িত কোনো সন্দেহভাজন বা তদন্তের বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।

পুলিশ প্রাথমিকভাবে মরো দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। রংপুর থেকে আসা সিআইডির একটি দল লাশটি ময়নাতদন্তের জন্য রংপুরে প্রেরণ।


বিপি/কেজে

 

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি