৯ মে ২০২৬

পালিয়ে যাওয়ার বিষয়ে কোন ইঙ্গিত না দিলেও ৭ দিন ধরে নিজের লাগেজ গুছিয়েছেন শেখ হাসিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পালিয়ে যাওয়ার বিষয়ে কোন ইঙ্গিত না দিলেও ৭ দিন ধরে নিজের লাগেজ গুছিয়েছেন শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার কারনে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তার দল বাংলাদেশ আওয়ামী লীগ। নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করলেও নেতাকর্মীর বিষয়ে কোন চিন্তা ভাবনা না করেই সোমবার (৫ আগষ্ট) দুপুরে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। কোটা সংস্কার গণ-আন্দোলনের মুখে শুধু পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। বাংলাপ্রেস এর কাছে আওয়ামীলীগের বেশ কিছু নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন-শেখ হাসিনার একের পর এক ভুল ও জেদের কারণেই আওয়ামীলীগের এই অবস্থা। নেতা কর্মীরা হতাশ, বিপর্যস্ত ও ভেঙে পড়েছেন। নেত্রী দেশ থেকে পালিয়ে যাবেন- এটা কখনো ভাবনার মধ্যে ছিল না। নাম প্রকাশ না করার শর্তে অপর আর এক নেতা বলেন- নেতা বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কোন ইঙ্গিত কাউকে দেননি, কিন্তু ৭ দিন ধরে নিজের লাগেজ গুছিয়েছেন। উল্লেখ্য, জনতার আন্দোলনের মুখে সোমাবার বেলার ২ টার পর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সেনাবাহিনীর একটি বিশেষ হেকিকাপটার যোগে ভারতে পালিয়ে যান। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি