বাংলাপ্রেস ডেস্ক: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি অপসারণ করা হয়েছে। প্রায় ৩০ লক্ষাধিক ফলোয়ারসমৃদ্ধ পেজটি সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করে দেয় বলে জানা গেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) আরেকটি ফেসবুক আইডিতে আসিফ মাহমুদ পোস্ট দিয়ে এ কথা জানান।
আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]