৯ মে ২০২৬

অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায়: সেনাপ্রধান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায়: সেনাপ্রধান
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮ টায়। এদিন বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবে। নতুন সরকারের উপদেষ্টার সংখ্যা ১৫ জন হতে পারে। বুধবার (৭ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ জামান। তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ড. ইউনূসকে সব ধরণের সহায়তা করবে সেনাবাহিনী। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি এই মুহূর্তে দেশে নেই, ফিরবেন আগামীকাল। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তার দেশে আসার কথা রয়েছে। বুধবার (৭ আগস্ট) দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি