৫ মে ২০২৬

নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ এএম
নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১৪ দিন মো.আরিফ মিয়া (৭৮) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা গোপালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচে খাল থেকে এই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রাম থেকে তিনি নিখোঁজ হন।  

নিহত আরিফ একই গ্রামের রহিম উদ্দিন ভূঁঞা বাড়ির রাশার্দ মিয়ার ছেলে।

নিহতের ভাতিজা জামাল হোসেন জানান, আরিফ মিয়া অবিবাহিত ছিলেন। তিনি তার আপন ৫ ভাইয়ের সাথে বসবাস করতেন। কয়েক মাস ধরে তিনি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে নিজ গ্রাম থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবারের সদস্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন খোঁজ পায়নি।   শুক্রবার বেলা ১১টার দিকে কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচে খাল থেকে দুটি ছেলে কচুরিপানা আনতে যায়। ওই সময় তারা কচুরিপানা সরালে বৃদ্ধে মরদেহ ভেসে উঠে।  

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.হাবিবুর রহমান বলেন, নিহেতর শরীরে কোন আঘাতের চিহৃ নেই। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি